চিকিৎসকের অবহেলায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৯:৪৭আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৯:৪৭

বগুড়া শহরের একটি ক্লিনিকের চিকিৎসক ও অন্যদের অবহেলায় গর্ভের সন্তানসহ রোখসানা আকতার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃতের বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সাইনবোর্ড ও দরজা ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, মৃতের ভাই সাফিউল ইসলাম ও অন্য স্বজনরা জানান, মৃত প্রসূতি রোখসানা আকতার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। তিনি প্রসবজনিত কারণে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক গাইনি সার্জন ডা. উম্মে সালমা জান্নাতীর কাছে চিকিৎসা নেন। শনিবার বেলা ১১টার দিকে তার প্রসবব্যথা ওঠে। তখন তাকে ওই ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে রোখসানাকে সেখানে ভর্তি করা হয়। এ সময় ক্লিনিকে ডা. উম্মে সালমা জান্নাতী ও অন্য কোনও চিকিৎসক ছিলেন না। প্রসূতি ব্যথায় আর্তনাদ করলেও চিকিৎসক আসেননি। স্টাফরা একটু পর চিকিৎসক আসবেন বলে বলে সময়ক্ষেপণ করেন। রাত ১১টা পেরিয়ে গেলেও চিকিৎসক আসেননি।

মৃতের ভাই সাফিউল ইসলাম জানান, তার বোনকে ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে চিকিৎসক আসেন। তখন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে অন্য জায়গায় নিতে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া তাকে দোতলার বেড থেকে নামিয়ে নিচে সিঁড়ির নিচে রাখা হয়েছিল। রক্ত দেওয়ার কথা বলা হলেও তার শরীরে রক্ত দেওয়া হয়নি। পরে রোখসানা আকতারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক গর্ভের সন্তানসহ প্রসূতিকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, চিকিৎসক ও ক্লিনিকের স্টাফদের অবহেলায় বাচ্চাসহ তার বোনের অকাল মৃত্যু হয়েছে।

এদিকে, গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু হলে স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। তারা মরদেহ ক্লিনিকের সামনে অ্যাম্বুলেন্সে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্লিনিকের চিকিৎসক ও লোকজন দরজা বন্ধ করে লাপাত্তা হন। বিক্ষুব্ধ স্বজনরা সাংবাদিকদের খবর দেন। তারা আহাজারি করেন এবং ক্লিনিকে ভাঙচুর চালান।

এলাকাবাসীরা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. এনামুল হকের স্ত্রী ডা. উম্মে সালমা জান্নাতী বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় স্বামীর নামে এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেন। ডা. এনামুল হক সরকারি চিকিৎসক হওয়ায় তিনি নেপথ্যে থেকে তার স্ত্রী চিকিৎসক জান্নাতীকে দিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন।

এ ঘটনায় বক্তব্য জানার চেষ্টা করলে ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি।

বগুড়ার সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্লিনিকে অবহেলায় গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর খবর পেয়েছেন। নিয়মানুসারে তাদের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে ও তদন্তে সত্যতা মিললে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, ‘রবিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সিভিল সার্জন ও অন্যদের সঙ্গে কথা বলে ও তদন্ত কমিটি করে অভিযোগের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ