সড়কে প্রাণ গেলো স্বেচ্ছাসেবক দলের নেতার

জয়পুরহাট প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ২২:৫৫ আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২২:৫৫

জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির বিপ্লব হোসেন (৩৫)। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। সড়কে সিএনজি অটোরিকশা কেড়ে নিলো তার প্রাণ।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফিসকার ঘাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন বিপ্লব। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হন। ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি