ভুল অস্ত্রোপচারে কলেজছাত্রের মৃত্যু: হাসপাতাল সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২১:০৫আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১:০৫

নাকের পলিপাস অপারেশনে ভুল অস্ত্রোপচারে ঝিনাইদহের কালীগঞ্জে কলেজছাত্র উৎস ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় স্থানীয় ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতাল সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শনিবার দুপুরে প্রাইভেট হাসপাতালটিতে এসে সিলগালা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন– কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘শুক্রবার ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেটি আমরা অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক ফাতেমা প্রাইভেট হাসপাতালটি সিলগালা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সে পর্যন্ত প্রাইভেট হাসপাতালটি বন্ধ থাকবে।’

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি।

শুক্রবার সকালে জেলার কালীগঞ্জ শহরের ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাসে ভুল অস্ত্রোপচারে কলেজছাত্র উৎস ভট্টাচার্যের মৃত্যু হয়। ডা. কাজী রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে তার অপারেশন করানো হয়। অস্ত্রোপচারের ৪ ঘণ্টার মধ্যে উৎসর মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের