বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:৫৪

পঞ্চগড়ের সুইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রবিবার দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে এসে মানববন্ধন করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে জাগপা সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলার সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা যুব জাগপার সভাপতি কামরুল ইসলাম কুয়েতসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘বিএসএফ সীমান্তে পাখির মতো বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। শনিবার সদর উপজেলার ভিতরগড় সীমান্তে আল আমিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে। গত কয়েক মাসে জেলার বিভিন্ন সীমান্তে ৫ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ না হলে জাগপা ভারতমুখী গণমিছিল কর্মসূচি ঘোষণা করবে।’

এদিকে, পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, ‘পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে প্রায় ১৫ জনের একটি দলের উপরে অকারণেই ভারতীয় বিএসএফ গুলি চালিয়েছে। ৩৬ বছর বয়সী আল আমিনকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। পবিত্র রমজান মাসেও সীমান্তে বিএসএফের গুলি থামেনি। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখুন, ইজ্জতের সঙ্গে আমাদের বাঁচতে দিন। বাংলার মাটিতে আমরা আর আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নই।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী