ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৪:৫২আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৪:৫২

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রায় সোয়া এক ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুইপাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আমার বোনের কান্না আর না, আর না’; ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই মাগুরার শিশুটির ধর্ষণের ঘটনা জানি। এমন অনেক ধর্ষণ হয়, যার খবর বাংলার মানুষ জানে না। ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০-২০ হাজার টাকা দিয়ে, হুমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে তাদের ফাঁসির রায় কার্যকর করা দরকার, যাতে কেউ ধর্ষণ তো দূরের কথা, চিন্তাও না করতে পারে।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।’   

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের