টাঙ্গাইলের সড়কে প্রাণ গেলো দুই জনের

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ২৩:১৩আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২৩:১৩

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাট এবং বিকাল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে আলমগীর হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। অপরজনের নাম লিটন (১৪)। সে উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে পাঁচটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্র্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির হেলপার আলমগীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর বালু ব্যবসায়ীরা ও ট্রাকচালক পালিয়ে যায়।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, বালুর ঘাটে ট্রাকচাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, বিকালে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যায় শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের