দুটি পাঞ্জাবি বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মার্চ ২০২৫, ২০:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২০:৩৮

বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির লেবেল লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর রিয়াজুদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবি মিউজিয়াম নামে প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির লেবেল লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। এমনকি প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি কোনও রকম ক্রয় ভাউচার দেখাতে পারেনি। প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

‘একই বাজারের পরীস্থান নামের আরেকটি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানেও বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছেন। বিদেশি বলে যেসব পণ্য বিক্রি করছেন তার ক্রয় ভাউচারও দেখাতে পারেননি। প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

অভিযানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের