দিনাজপুরে চালের বাজারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৮:৪৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৮:৪৩

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা শহরের বাহাদুর বাজারের পাইকারি চালের বাজার ও পুলহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী। এ সময় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে পাইকারি চালের বাজার এনএ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালের অতিরিক্ত দাম ও লাইসেন্স না থাকায় লিয়াকত ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাকিব ট্রেডার্সকে ২ হাজার এবং মেসার্স সুফি রাইস এজেন্সিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দিনাজপুরের পুলহাট এলাকায় জিয়া অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে বস্তার গায়ে ধানের জাতের নাম এবং মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, ‘জেলা খাদ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে শহরের বাহাদুর বাজারে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলহাটে জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যেন কোনোভাবেই কেউ চালের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য খাদ্য অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান