নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ২০:৩৮আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:৩৮

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনও দেশদ্রোহীরা দেশে ঘাপটি মেরে লুকিয়ে আছে৷’

রবিবার ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

ইফতার পূর্ববর্তী সভায় শামা ওবায়েদ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনও পূরণ হয়নি। বিএনপির আন্দোলন-সংগ্রাম তখনই সফল হবে, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে৷ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘১৭ বছর ধরে খুনি হাসিনার শাসনামলে বিএনপির ওপরে নির্যাতন চালিয়ে ইফতার মাহফিলও পালন করতে দেওয়া হয়নি৷ কিন্তু এখন আমাদের সময় এসেছে ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জনগণের সঙ্গে মিলিত হওয়ার।’

সভায় বক্তব্য দেন– ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক আজম খান, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীমসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ