রাঙামাটিতে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:৫৯

রাঙামাটির লংগদুতে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুসলিম ব্লকে এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম জাবেদ আলী (২০)। তিনি ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অন্যদের সঙ্গে জমিতে কাজ করতে যান জাবেদ। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান এবং শরীর পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির বলেন, ‘ছেলেটিকে পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ গেল থাই ফুটবলারের
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার