কিশোরগঞ্জে হাওরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৫

কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ইন্দ্রজিত দাস (৩৫), স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক ও ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণী।

সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রাঘাতে উল্লেখিত দুই জন কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের এ মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জতীন্দ্র দাসের পুত্র ও স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার এএসআই দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাত, শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম