অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৩ জন নিহত

যশোর প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৫, ০৯:২২আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:২২

যাত্রীবাহী ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। ওই সময় ভ্যানচালকসহ আহত হয়েছেন দুই জন।

বুধবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বামন আলী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রত্না খাতুন (১৪) এবং গদখালি এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। আহত হয়েছেন হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালীর সৈয়দপুর এলাকার বাবলু (৩৫)।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার এবং আহত একজনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ দেখতে পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশও নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সাংবাদিক তারিক মোহাম্মদ এ প্রতিনিধিকে জানান, আহত ভ্যানচালক বাবলু ও নিহত হাসানের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি