লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২০:০৪আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১:৩১

ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে সজীব সরদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। বৃহস্পতিবার (২০ মার্চ) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। 

নিহত সজীব সদর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চান মিয়া সরদারের ছেলে।

জানা গেছে, ইতালি যাওয়ার জন্য চার মাস আগে বাড়ি ছাড়েন সজীব ও তার চাচাতো ভাই রাকিব। স্থানীয় দালালের মাধ্যমে প্রথমে লিবিয়া পৌঁছান তারা। লিবিয়া যাওয়ার পরই দালাল চক্রের হাতবদল হয়। বন্দি হন মাফিয়াদের হাতে। এরপর থেকেই চলে নির্যাতন। নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা! লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হতে থাকেন সজীব ও রাকিব। একপর্যায়ে সজীব গুরুতর অসুস্থ হয়ে পড়লে লিবিয়াতে থাকা আরেক দালালের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

স্বজনদের আহাজারি নিহতের স্বজনরা জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান ১৫ লাখ টাকা চুক্তিতে ব্যাপারীর মাধ্যমে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেয়। সেখান থেকে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। দুই দফা বিক্রি করে সজীবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। বুধবার সজীবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে যায়। পরে খোঁজ নিয়ে লিবিয়ায় থাকা পরিচিত কয়েকজন সজীবকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত সজীবের বাবা চান মিয়া সরদার বলেন, ‘আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে বিক্রি করে দেয়া হয় তাকে। চার মাস আটকে রেখে মারধর করে। শিকল দিয়ে বেঁধে রাখে। মারপিটে আমার ছেলেটা গতকাল মরে গেছে।’

নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন, ‘দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। জমিজমা বিক্রি করা হয়েছে ওর জন্য। সরকারের কাছে আমার ভাইয়ের লাশ যেন বাড়ি আসে, এই দাবি জানাই। আর দালাল বোরহানের ফাঁসি চাই!’

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। আমি খোঁজখবর নিচ্ছি। মরদেহ আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের