কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১৬:১৫ আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:১৫

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ।’

সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি।

পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি সিন্ডিকেট– এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।’

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনের আগে টাকা নেবেন না। তাহলে তারা ৫ বছরে আর আপনাদের কাছে আসবেন না।’

এ সময় দলটির দেবীগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে সারজিস আলম সৈয়দপুর বিমানবন্দর থেকে শতাধিক মাইক্রোবাসের বহর নিয়ে সড়কপথে দেবীগঞ্জে পৌঁছেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় সদর উপজেলায় পৃথক পৃথক পথসভা করেন সারজিস। এরপর নিজ বাড়ি আটোয়ারী উপজেলায় ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম