টেকনাফের মানবপাচারকারী চক্রের হোতা অস্ত্রসহ গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৭:২৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৭:২৫

কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের হোতা কেফায়েত উল্লাহকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে টেকনাফের হাজমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেফতার কেফায়েত উল্লাহ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুর হোসেনের ছেলে।

পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফের পাহাড়কেন্দ্রিক একাধিক অপহরণ ও সাগরপথে মানবপাচার চক্রের একটি প্রধান কেফায়েত উল্লাহ। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেফায়েত উল্লাহকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করে কেফায়েতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম