টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২২:০২আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:০২

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে পরিবহনের এক কর্মীকে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

আজ সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা বাস থামিয়ে ওই কর্মীকে অপহরণ করে পশ্চিমের পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

অপহৃত সালমান খান (২৭), একই ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তিনি সেন্টমার্টিন পরিবহনে টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করেন।

হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা দেওয়া সেন্টমার্টিন পরিবহণের একটি বাসে করে সালমান হ্নীলায় আসছিল। আলীখালি রাস্তার মাথা থেকে বাসটি থামিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে পাহাড়ে নিয়ে যায়। পরে তার বাবাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিযয়টি নিয়ে পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রায় বলেন, ‘অপহরণের বিষয়টি এখনও কেউ অবহিত করেনি। তারপরও পুলিশ কাজ করছে।’

এদিকে, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি