দেশটা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের না: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৮:১৭আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৮:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই দেশটা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা একসঙ্গে মিলেমিশে থাকি।’ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের নিজ উপজেলা আটোয়ারীর রানীগঞ্জ পটেশ্বরী কালিমন্দীরের দখল হওয়া জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় সারজিস আলম বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে। বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এজন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ যারা এই কর্মকাণ্ড করেছে তারা সুযোগসন্ধানী দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে, এখনও কেউ কেউ করছে, আগামীতেও করবে। আসলে তারা কোনও দলের না, তারা হচ্ছে ধান্দাবাজ। তাদের জায়গা দেওয়া যাবে না।’

এ সময় পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র আটোয়ারী উপজেলার সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল আটোয়ারী উপজেলা অফিস চত্বরে এক বিএনপি নেতার সঙ্গে বাগবিতণ্ডার বিষয়ে মুখ খোলেন সারজিস আলম। তিনি বলেন, ‘সেন্ট্রাল পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর তুলনামুলক মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক থাকে। স্থানীয় পর্যায়ে কেন যেন কোনও একটা দল দেখলেই মনে করে যে তারা মনে হয় প্রতিপক্ষ। যারা নিজেদের মনে করে, তারা যেন ক্ষমতায় চলে যাচ্ছে। কয়দিন পরে তারা বাকিদের প্রতিপক্ষ মনে করা শুরু করে এবং ওইভাবেই ট্রিট করে যে, কাউকে একটু বাধা দিতে পারলে মনে করে বড় হয়ে গেলাম। আমার মনে হয়, ছোট মনমানসিকতা এখনও রয়েছে স্থানীয় পর্যায়ে। হয়তো সেন্ট্রাল পর্যায় থেকে নির্দেশনা আছে, তারা যেন এগুলো থেকে বের হয়ে আসে; তারপরও তারা বের হতে পারছে না। এজন্য আমার জায়গা থেকে মনে হয়েছে, গতকাল একজন কোনও কিছু না জেনে, না বুঝেই একটা জিনিসকে নিয়ে বিব্রত করে ইনটেনশন নিয়ে কথা বলতে পারেন কিনা।’

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের