২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৯১৬৩ মোটরসাইকেল

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৬:০০আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৬:০১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ অনেকটাই কমে গেছে। ঈদযাত্রায় এখন পর্যন্ত এ মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। ফলে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১টি, গণপরিবহন ১২ হাজার ৬৭৫টি এবং ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬টি। সব মিলিয়ে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

শনিবার (২৯ মার্চ) দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সার্ভিস লেন খুলে দেওয়ায় চার লেনের সুবিধা পাচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহন। এর ফলে এবার এখনও যানজটের সৃষ্টি হয়নি। তবে মহাসড়কে গণপরিবহনের সংকটে ঈদে ঘরে ফেরা বহু মানুষ ভরসা খোলা ট্রাক ও পিকআপভ্যান। এতে ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে উঠতে হচ্ছে যাত্রীদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, ‘এ সড়কে এখনও যানজটের সৃষ্টি হয়নি। আর পণ্যবাহী ট্রাক-পিকআপভ্যানে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরুৎসাহিত করতে কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছে।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর আশপাশে এখনও যানজটের সৃষ্টি হয়নি। সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের