কেন্দ্র দখলের অভিযোগে আ.লীগ ও বিএনপির প্রার্থীকে গণধোলাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৬:১৬আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:১৬

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন আওয়ামী লীগের চেয়াম্যান প্রার্থী আব্দুস সালাম ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহম্মেদ। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নির্বাচন নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং খবর পেয়ে পুলিশ নিয়ে দু’জনকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় পাঠান।
তিনি জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহম্মেদ নিজেদের লোকজন নিয়ে উভয়ই কেন্দ্র দখল করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। স্থানীয়রা তাদেরকে মারধর করার পর আটকে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে।
তিনি আরও জানান, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় পাঠানো হয়। তাদেরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হবে, নাকি তাদেরকে শাস্তি প্রদান করা হবে, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম