যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮ যানবাহন পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১২:১৩আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:১৪

উত্তরবঙ্গের প্রবেশপথে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সময়ে এসব যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। রবিবার (৩০ মার্চ) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এসব যানবাহনের মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘এবার ঈদযাত্রায় মানুষ অনেকটা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন। আমরা যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করছি। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে।’

এদিকে, যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। এই সময়ে ঘরমুখো মানুষদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে দুই কোটি টাকা টোল আদায়
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম