ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১২:৫১ আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৩:০০

মহাসড়কে যানবাহন বিকল হয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল করছে ধীরগতিতে।

আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে একটি পণ্যবাহী ট্রাক মেঘনা সেতুর ওপরে বিকল হয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। এতে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও মহাসড়কে অতিরিক্ত গাড়ি অপেক্ষমাণ থাকায় ঢাকামুখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি তৈরি হয়।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সহনীয় হয়ে আসছে বলে জানিয়েছেন গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দ্রুত বিকল ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি