ঈদে বাড়ি যাওয়া হলো না, সড়কে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১৩:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৩:৩৭

ময়মনসিংহের গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরিবারের সদস্যরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।

রবিবার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গৌরীপুরের ভাঙনামারী এলাকার কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত অবস্থায় তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে আরও একজনের মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোন স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের তিন মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিল। ঈদ করার জন্য আজ সকালে বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে এটি মেনে নিতে পারছি না। একই পরিবারের চার জনকে হারিয়ে আমার বোনের স্বামী মানিক পাগলের মতো হয়ে গেছে।’

এদিকে, সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী