পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১৬:৪১আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:৪১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষে একা সব কিছু করা সম্ভব না। পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কারও কোনও সমস্যা থাকলে পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য সংস্থা কাজ করছে, তাদের সহযোগিতা চাইতে হবে। যারাই আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়াকে এই অপ্রচারকে প্রতিহত করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ও সাজেকের বিওপি পরিদর্শন করেন।  

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের