আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ১৭:৫৪আপডেট : ০২ মে ২০২৫, ১৭:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না। এ ব্যাপারে কোনও চালাকি চলবে না। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এই বাংলাদেশে খুনি ও চাঁদাবাজের ঠাঁই হবে না। রাজপথ থাকবে ছাত্র-জনতার দখলে। 

শুক্রবার (২ মে) বিকালে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তারা নিজেরাই নির্ধারণ করবে’— সম্প্রতি প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন হবে না।

প্রসঙ্গত, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এনসিপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি