চট্টগ্রামে ২ জনকে হত্যার ঘটনায় ছোট সাজ্জাদ শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০২৫, ১৭:১১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

চট্টগ্রামে দুই জনকে হত্যার ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

একই সঙ্গে রবিবার (৬ এপ্রিল) আদালত জোড়া খুনের ঘটনায় গ্রেফতার দুই আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়াও চান্দগাঁও থানার আলোচিত তাহসীন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছোট সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পৃথক আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকলিয়া থানায় জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি মো. বেলাল ও মানিককে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কারাবন্দি সাজ্জাদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

এ ছাড়াও সাজ্জাদকে রবিবার চান্দগাঁও থানার তাহসীন হত্যা মামলায় ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৫ মার্চ দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুজন নিহত হন। এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে গত ৩ এপ্রিল ভোরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেফতার করা হয়। বেলাল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করেছিলেন বলে পুলিশের ভাষ্য।

গত বছরের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদুরপাড়ায় প্রকাশ্যে গুলি করে তাহসীন নামে এক যুবককে হত্যা করা হয়। এ মামলায় ছোট সাজ্জাদকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের