মেছতা হলে কী করবেন?

ডা. লাবনী মমিন
০৪ মে ২০২৫, ১৮:৪৫আপডেট : ০৪ মে ২০২৫, ১৮:৪৭

মেছতা এক ধরনের চর্মরোগ। এটি হলে মুখ, থুতনি, কপালে ও গালে হালকা বাদামি, কালো বা লালচে ছোপ দেখা যায়। আমাদের ত্বক তিনটি স্তর দিয়ে তৈরি। বাইরের স্তরটি হল এপিডার্মিস, মাঝখানের স্তরটি হল ডার্মিস এবং সবচেয়ে গভীর স্তরটি হল সাবকিউটিস।এপিডার্মিসটিতে মেলানোসাইট নামক কোষ রয়েছে যা মেলানিন নামে পরিচিত একটি গাঢ় রঙ (রঙ্গক) সঞ্চয় করে এবং তৈরি করে। আলো, তাপ, বা অতিবেগুনী বিকিরণের প্রতিক্রিয়ায় বা হরমোনের উদ্দীপনার মাধ্যমে, মেলানোসাইটগুলি আরও মেলানিন তৈরি করে এবং সেই কারণেই ত্বকের রঙ বদলে যায়। 

কেন হয়? 
সূর্যের অতিবেগুনী রশ্মি মেছতা হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়া গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে অনেক সময় মুখে মেছতা দেখা দিতে পারে। এ জন্য রোগটিকে অনেকে বলেন, ‘মাস্ক অব প্রেগনেন্সি।’ মেনোপজের পর এটি বেশি হতে দেখা যায়, তার পেছনেও হরমোনের কারণই দায়ী। আবার জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ার কারণেও অনেক সময় মেছতার সমস্যা দেখা দিতে পারে।

মেছতা হলে কী করবেন?
মেছতা হলে গ্লুটাথিয়ন সমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ট্রানেক্সামিক অ্যাসিড খাওয়ারও পরামর্শ দিই আমরা। এই অ্যাসিড ত্বকে লাগানোর প্রয়োজন হতে পারে। এটা কাজ না করলে হাইডারকুইন ২ শতাংশ বা ৪ শতাংশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে এগুলো প্রয়োগ করা নানা বিষয়ের উপর নির্ভর করে। তাই মেছতা হলে একজন বিশেষজ্ঞ দেখিয়ে তারপর চিকিৎসা নেওয়াই শ্রেয়। 

লেখক: ডারমাটোলজিস্ট ও ভেনারোলজিস্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম