রংপুরে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৬ বিএনপি নেতাকে বহিষ্কার

রংপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ২৩:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২৩:০৫

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা লাভলু মিয়া নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারসহ ছয় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– সাবেক এমপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার , বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া।

শনিবার দুপুরে বদরগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল হক মানিকের সঙ্গে বিএনপি নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ এক পর্যায়ে বদরগঞ্জ পৌর শহরে ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি নেতা লাভলু মিয়া নিহত এবং আরও সাত জন আহত হন।

এদিকে, নিহত বিএনপি নেতা লাভলু মিয়ার মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ মধুপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পরে সন্ধ্যার পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

এ হত্যার ঘটনায় বিএনপি নেতা শহীদুল হক মানিক ও তার ছেলে তমালসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

আরও খবর: রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী