অবৈধভাবে বালু উত্তোলন করায় চার লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে দেড় হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয় এবং প্রায় এক লাখ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়।

রবিবার বিকালে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতী পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান।

উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী রাসেল মিয়া এবং বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সীকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী