চাঁদপুরে ২৬৩ যানবাহনে তল্লাশি, ১৮ চালকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৬:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১০

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সড়ক ও পরিবহন আইন না মানায় ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সেনাবাহিনীর ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, ৭ এপ্রিল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ি ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ছয়টি গাড়ি ও মোটরসাইকেল চালকের কাছ থেকে ৩০ হাাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ চারটি মোটরসাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী