রাজশাহীর সড়কে তিন জন নিহত

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৯:০৭ আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:০৭

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মোহনপুর উপজেলায় দুজন এবং নগরীতে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার মৌমাছি বাজার সংলগ্ন কারিগরি ইনস্টিটিউটের সামনে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিটন (২৭) নামে এক ভ্যানযাত্রী নিহত হন।

এদিকে, মোহনপুরের সইপাড়া ট্রাফিক অফিসের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই ভটভটিতে ধাক্কা দেয় রাজশাহী শহর থেকে আসা মোহনপুর উপজেলার কেশরহাটগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এতে অটোরিকশাযাত্রী বাগমারা উপজেলার সাঁইধাড়া গ্রামের মৃত এনায়েতের ছেলে আব্দুল সামাদ (৭০), তানোর উপজেলার দমদমা গ্রামের রায়হানের স্ত্রী শাপলা খাতুন (৪২), মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের শ্রী রঘুনাথের স্ত্রী মৌমিতা রানী কর্মকার (৬০), একই গ্রামের মৃত ইলিয়াস সোনারের ছেলে মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান (৬৫), সামপুর হাটের আজাহারের স্ত্রী রানী বেগম (৪২) এবং আজাহারের মেয়ে অপর্ণা (১৩) গুরুতরভাবে আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল সামাদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, রাজশাহী মহানগরীর উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে তারা রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গত কয়েক দিন ধরে নিহত ব্যক্তিকে আমচত্বর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

ওসি জানান, মৃত্যুর সময় নিহত ব্যক্তির শরীরে ছিল একটি ফুলহাতা চেক টি-শার্ট এবং সাদা পাজামা। বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি