মীরসরাইয়ে আগুনে পুড়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩ ঘর

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে সব পুড়ে গেছে।

পুড়ে গেছে জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপ, জাহেদুল ইসলাম মুন্নার আইসক্রিম ফ্যাক্টরি ও তাজমহল কমিউনিটি সেন্টার। এ ছাড়া পুড়ে গেছে ভাড়ায় বসবাস করা তারেকুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, মোহাম্মদ খোকন, চঞ্চল, হোসেন, ডালিম, টিটু, তোজা, আসাদুল, মতিউর রহমান মতি, মো. আলী, ফাতেমার ঘর।

ক্ষতিগ্রস্ত কবির হোসেন বলেন, ‘আমরা ১৩ পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সবাই বিভিন্ন জায়গায় ব্যবসা ও কাজকর্ম করে থাকে। মঙ্গলবার রাত ২টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনোমতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী খাবো? কোথায় থাকবো?’

ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, ‘আগুনে আমার ওয়ার্কশপের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আরেক ক্ষতিগ্রস্ত জাহেদুল ইসলাম মুন্না বলেন, ‘আমার আইসক্রিম ফ্যাক্টরি ও স্ক্র্যাপের দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এই আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।’

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী বলেন, ‘মঙ্গলবার রাতে হাদিফকিরহাট বাজারে আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। মীরসরাই, সীতাকুণ্ডসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৈদ্যুতিক শট সাকির্টে আগুনে সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের বড় বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি