নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু

নেত্রকোনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের নিয়ে যেন এখন উৎসবের আমেজ বিরাজ করছে হাওর এলাকার মানুষের মাঝে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, হাওরাঞ্চলে এক হাজারের মতো হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা চলছে। এর সঙ্গে জড়িত রয়েছেন কৃষকসহ কয়েক সহস্রাধিক শ্রমিক। খুব অল্প সময়ের মধ্যেই হাওর এলাকার শতভাগ ধান কাটা শেষ হবে।

কৃষকরা বলছেন, প্রাকৃতিক কোনও দুর্যোগ দেখা না দিলে এবার বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন তারা।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলার ১০টি উপজেলায় এ বছর এক লাখ ৮৫ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে জেলার হাওর উপজেলা মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জে বোরো আবাদ হয়েছে ৫৪ হাজার ৮৪০ হেক্টর জমিতে।

জেলার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক বাবুল মিয়া বলেন, ‘গত চার পাঁচ দিন ধরে আমরা হাওরের ধান কাটা শুরু করেছি। এবার ফলন বেশ ভালো হয়েছে। হারভেস্টার মেশিন দিয়ে খুব সহজেই ধান কেটে ঘরে তুলতে পারছি। ধান ঘরে তুলতে পেরে আমরা আনন্দিত।’

মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘আমাদের এখানে সবচেয়ে বড় হাওর ডিঙ্গাপোতা। সেটিসহ সবকটি হাওরেই ধান কাটা চলছে। ফলন ভালো হলেও এবার উৎপাদন ও ধানকাটা শ্রমিকদের খরচ একটু বেশি। তবুও আলহামদুলিল্লাহ। ভালোয় ভালোয় সব ধান ঘরে তুলতে পারলেই আমরা সন্তুষ্ট।’

জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক সাইকুল মিয়া বলেন, ‘ধানের ফলন এ বছর ভালোই হয়েছে। তবে প্রাকৃতিক কোনও দুর্যোগ যেমন ঝড়-তুফান, শিলাবৃষ্টি এসব না হলে আশা করি আমরা লাভবান হবো।’

নেত্রকোনার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘দ্রুতগতিতে হাওর এলাকার ধান কাটা চলছে। জেলার প্রায় সাতশ মতো হারভেস্টার মেশিন এখন ধান কাটায় ব্যস্ত। এ ছাড়া জেলার বাইরে থেকে আরও মেশিন আনা হয়েছে। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যেই হাওরাঞ্চলের শতভাগ ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম