ক্লিনিকে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৮:২৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:০৭

রাজশাহীতে চিকিৎসক-নার্স না থাকায় অক্সিজেনের অভাবে বেনু বেগম (৭০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ওই রোগীর কোমরে অপারেশন করা হয়। অপারেশন পরবর্তী ২৪ ঘণ্টা তাকে কোনও পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেওয়া হয়। বুধবার (৯ এপ্রিল) সকালে সেখানে তিনি মারা যান।

এর আগে কোমরে আঘাত পেয়ে রবিবার বেনু বেগমকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মঞ্জু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তার অপারেশন করেন অর্থোপেডিক্স ডা. হাবিবুল হাসান।

মারা যাওয়া বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর সুজানগর এলাকায়। তিনি মৃত আবদুল মতিনের মেয়ে এবং মৃত বশির আহম্মেদের স্ত্রী।

রোগীর স্বজনরা জানান, বুধবার সকাল ৮টার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাস কষ্ট দেখা দেয়। এ সময় তার জরুরি অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে কোনও চিকিৎসক নার্স ছিলেন না। অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রোগীর স্বজনরা দায়িত্বশীল কাউকেই পাননি। একসময় ছটফট করতে করতে রোগী বেনু বেগম মারা যান।

এদিকে, অবহেলায় বেনু বেগমের মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করার জন্য তৎপর হন। এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমারসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। পরে সেখানে পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা গিয়ে ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন।

এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে রিসিভ করেননি ডা. হাবিবুল হাসান।

এ বিষয়ে  রাসিকের সাবেক ওর্য়াড কাউন্সিলর বেলাল আহমেদ বলেন, ‘আমি হাসপাতালটিতে এসে দেখলাম, এটি এখনও পূর্ণাঙ্গ সেবা প্রদানের জন্য প্রস্তুত নয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে রোগীটি মারা গেছেন। এই সমস্যার জন্য অক্সিজেন দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেনি। বারবার বলার পরেও একজন আরেকজনের কাছে পাঠিয়ে সময় ক্ষেপণ করেছে। সময়মতো সেবা না পাওয়ার কারণে রোগীটি মারা যায়।’

রাজশাহী জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মাহাবুবা খাতুন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। রোগীর স্বজনেরা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান