অটোভ্যানে বাসের চাপায় ২ জন নিহত

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১৬:১৫ আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৬:১৮

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নারহট্ট ইউনিয়নের ভেঁপড়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি আবদুল হান্নান এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেনÑ কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ভ্যানচালক নূর আলম (৫০) এবং একই উপজেলার পাইকড় পাঞ্জপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফল ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলম শুক্রবার সকাল ৯টার দিকে বিবিরপুকুর এলাকা থেকে তার ভ্যানে ফল ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে নারহট্ট ইউনিয়নের ভেঁপড়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে চাপা দিয়ে প্রায় এক কিলোমিটার ভ্যানটিকে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূর আলম মারা যান। এক হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন যাত্রী মোফাজ্জল হোসেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

কাহালু থানার ওসি জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর ও কাহালু থানায় সড়ক পরিবহন আইনে পৃথক মামলা হয়েছে। ঘাতক বাস শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি