বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ২১:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩০

বগুড়ার শাজাহানপুরে বিএনপির নেতাকর্মীরা একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজলকে (৩৫) মারপিট করে পুলিশে দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার খরনা বাজারে তাকে ধাওয়া করে আটক করা হয়।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতাকর্মীরা যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় হাইকোর্টে জামিনে থাকা আরিফুল ইসলাম কাজলকে পুলিশে দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তাকে কোন মামলায় চালান দেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম কাজল বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফোরকান নামে এক যুবদল নেতা আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে তার পরিবার মামলা না করলেও দলীয় এক নেতা শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন। ফোরকানের বাবা ও পরিবারের সদস্যরা দাবি করছেন, তিনি হৃদরোগে মারা গেছেন। ম্যাজিস্ট্রেট কবর থেকে তার মরদেহ তোলার চেষ্টা করলে পরিবার থেকে বাধা দেওয়া হয়।

এ ঘটনায় মামলায় কাজলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী