অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৬:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩২

খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর মুক্তি এবং রাঙামাটির কাউখালীতে পাহাড়ি ছাত্রী ধর্ষণে অভিযুক্তের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছেন পাহাড়ি ছাত্র-ছাত্রীরা। 

রবিবার ‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ’ ব্যানারে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তুষন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা ঝিমিট, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলর উক্যনু  মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চবির সাবেক শিক্ষার্থী রহেল চাকমা, শিক্ষার্থী মায়া চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে অপহৃতদের নিঃশর্ত মুক্তি এবং ধর্ষকের বিচারের দাবি জানিয়ে বলেন, ‘ইউপিডিএফ শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি দিয়ে এবং অপহরণ বাণিজ্য শুরু করেছে। এ ঘৃণ্য তৎপরতা থেকে ইউপিডিএফ’কে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে