এসএসসির কেন্দ্র থেকে হল সুপার গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৯:১৩ আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯:১৩

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপারকে গ্রেফতার এবং দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার মো. আজমুল হক ১২নং কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন। এ ঘটনায় কেন্দ্রসচিব আযাদ হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুপুর ১২টায় শাহরাস্তি থানা পুলিশ হল সুপারকে আটক করে থানায় নিয়ে আসে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

কেন্দ্রসচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে