নারায়ণগঞ্জে ঝুটের গুদাম ও ছাপা কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৩:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়েছে দুটি প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন এলাকায় আগুনে প্রতিষ্ঠান দুটির মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো– ওই এলাকার হৃদয় আহমেদের মালিকানাধীন ঝুটের গুদাম এবং এমরান মিয়ার মালিকানাধীন গেঞ্জি কাপড়ের ছাপা কারখানা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লায় রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের ঝুটের গুদামে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। তখন আশপাশের বাড়িঘরের লোকজন চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গিয়ে ঝুটের গুদামের পাশে এমরান মিয়ার গেঞ্জির ছাপা কারখানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম