শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:০২

রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেরাজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে বিবিএ অধ্যায়নরত। তিনি ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।

র‍্যাব জানায়, গোপন খবরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছেন র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে জানিয়েছেন র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার।

এ ঘটনায় মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। এক পর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/আরআইজে/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী