নাফ নদ থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২০:১৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২০:১৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদ থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং উপজেলার সীমান্তে নাফ নদে বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার জেলেরা হলেন– হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫); একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, ‘প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় নাফ নদে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহফুজ বলেন বলেন, ‘আরাকান আর্মির কারণে জেলেরা খুব আতঙ্কের মধ্যে আছেন। প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর এখন জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি