‘জব্বারের বলী খেলা’য় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৭

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলী খেলা’য় ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। ফাইনালে একই জেলার বলী রাশেদকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে নগরীর লালদীঘি ময়দানে এ খেলার উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

ফাইনাল রাউন্ডে প্রায় ৩০ মিনিটের বেশি সময় খেলার পর প্রধান রেফারি হাফিজুর রহমান ‘টেকনিক্যাল আউট’ ঘোষণা করেন রাশেদকে।

খেলা শুরুর আগেই নানা বয়সী দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদীঘির ময়দান। বলী খেলার ১১৬তম আসর পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সদস্যসচিব আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের বলী খেলার ১১৬তম আসরে ১২০ জন বলী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ফাইনালে রাসেলকে হারিয়ে বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ বলী।’

তিনি আরও বলেন, ‘ফাইনালে প্রায় ৩০ মিনিট লড়াইয়ের পর রাশেদকে “টেকনিক্যাল আউট” ঘোষণা করেন রেফারি। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফ বলীকে। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা।’

এদিকে, বলীখেলাকে ঘিরে বৃহস্পতিবার থেকে লালদীঘি ময়দানের আশপাশের এলাকাজুড়ে বৈশাখীমেলা জমে উঠেছে। মেলা আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, ১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনও বন্ধ ছিল না। তবে দুই বছর করোনা মহামারির কারণে খেলা এবং বৈশাখী মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়। এরপর থেকে পুনরায় প্রতি বছর যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় জব্বারের বলী খেলা। এই খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের