গাছ কাটার সময় বজ্রাঘাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১৭:০২আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:০২

নোয়াখালী সদর উপজেলায় বজ্রাঘাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল আমিন কালা উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা পৌনে ১২টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর একটি বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। পৌনে ১২টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে পারলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে সরে যেতে পারেননি। এ সময় বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী