আরো চার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী জাকিরকে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ২০:১০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৭

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রতিমন্ত্রীকে হাজির করলে তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আমলি আদালত।

জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি এই আইনজীবী।

অ্যাডভোকেট খাদিমুল হাসান বলেন, ‘রবিবার আদালতে নেওয়া হলে রৌমারী থানার চারটি মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।’

রৌমারী থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে রৌমারী থানায় চাঁদাবাজির অভিযোগে দুটি ও হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। এসব মামলা ছাড়াও একটি এনজিআর (জিডির পরিপ্রেক্ষিতে উদ্ভবকৃত) মামলা রয়েছে বলে জানিয়েছেন জাকির হোসেনের আইনজীবী। এসব মামলা আওয়ামী লীগ সরকার পতনের পর দায়ের করা হয়। 

এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সেই থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার (২৫ এপ্রিল) তাকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মামুদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রবিবার হাজিরা শেষে আদালত তাকে আবারও কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। প্রতিমন্ত্রী ও দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের