‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা

রাবি প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৭:৫৩আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭:৫৪

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রবিবার (৬ জুলাই) বিকালে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরেজমিন দেখা যায়, রবিবার বিকালে নগরীর রেলগেট এলাকার রাস্তার দুই ধারে জেলা ও উপজেলার নেতাকর্মীরা অপেক্ষা করছেন। ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে পদযাত্রায় অংশ নিতে এসেছেন তারা। তবে এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বেলা সাড়ে ৩টায় পদযাত্রা কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এখনও শুরু হয়নি।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পদযাত্রাটি রাজশাহী নগরীর রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হবে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং কাটাখালিতে পথসভাসহ শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাতের পরিকল্পনা পরিকল্পনা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি