রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো

রাজশাহী প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১১:৪৮আপডেট : ০৫ মে ২০২৫, ১১:৪৮

চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সাড়ে তিন ঘণ্টা পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতির ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফরমে অপেক্ষা করতে থাকেন। পরে বগিটি তোলার পর সকাল সাড়ে ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, ‘টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয়। পরে সকাল সাড়ে ১০টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।’

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন। অনেকে আবার অপেক্ষায় ছিলেন। বগি উঠলে তারা বনলতা এক্সপ্রেসেই ঢাকায় যান।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী