ইমাম রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০২৫, ১৪:০৩আপডেট : ০৫ মে ২০২৫, ১৪:০৮

ইসলামী ছাত্র সেনার সাবেক নেতা, মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রাম নগরীও জেলার বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে।

সড়ক অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্থানে সড়ক অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে।

নগরীর গুরুত্বপূর্ণ বহদ্দারহাট-মুরাদপুর সড়ক সকাল ৯টা থেকে মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে এবং ইট-পাথর ফেলে যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মুরাদপুর এলাকায় সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান অবরোধকারীরা। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ‘আমরা ব্যস্ত আছি। এ বিষয়ে পরে আপডেট জানাবো।’

নগরীর সল্টগোলা ক্রসিং, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, একে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কগুলোতে সুন্নি ছাত্র-জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। অবরোধের কারণে চট্টগ্রাম কাপ্তাই সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে সকাল ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাটহাজারী বাসস্ট্যান্ড, কাটিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে ‘মব’ সৃষ্টি করে গত ২৭ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের