পরিবহন শ্রমিকদের মারধর ও চাঁদা দাবি, প্রতিবাদে শ্রীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ২০:১২আপডেট : ০২ জুন ২০২৫, ২০:১২

গাজীপুরের শ্রীপুরে চাঁদা দাবি, পরিবহন ভাঙচুর ও রাতের আঁধারে বাস পুড়িয়ে দেওয়ার হুমকি এবং হেলপারকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রভাতী-বনশ্রী পরিবহনের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে আটকা পড়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। 

সোমবার (২ মে) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা মহাসড়কের উপজেলার জৈনাবাজারে সড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রভাতী-বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ অভিযোগ করেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর ইউনিয়ন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার ১৫-২০ জন সহযোগী জৈনাবাজারের পশ্চিমে প্রভাতী-বনশ্রী পরিবহনের স্ট্যান্ডে এসে দুটি বাস ভাঙচুর করে শ্রমিকদের মারধর করেন। প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন তিনি। চাঁদা না দিলে রাতে বাসে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে হত্যার হুমকি দেয়। আমাদের অনেক স্টাফ বাসেই রাতযাপন করে থাকেন। তাদের হুমকিতে আমরা ভয়ে আছি। এ নিয়ে প্রতিবাদ করায় ওই পরিবহনের হেলপার (চালকের সহকারী) আরিফ হোসেনকে তারা ধরে নিয়ে যান। এখনও ওই হেলপার তাদের কাছে রয়েছে। চাঁদা দাবি, পরিবহন ভাঙচুর ও শ্রমিকদের মারধরের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং হেলপার আরিফ হোসেনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।’

অভিযুক্ত ফাহিম আহমেদ গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের নগরহাওলা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এমসি বাজার এলাকার রিদিশা পোশাক কারখানার শ্রমিক রেজাউল করিম বলেন, ‘বাস শ্রমিকরা সকাল থেকে মহাসড়কে তাদের যানবাহন এলোপাতাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখেন। আমরা যারা পোশাক কারখানায় চাকরি করি তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। এক মিনিট লেট করে অফিসে প্রবেশ করলে আমাদের হাজিরা ৫০০ টাকা কেটে রাখা হয়। মাসের পাঁচ-ছয় দিন কোনও না কোনও কারণে অনেকে সড়ক অবরোধ করে রাখে। এতে আমরা যারা সাধারণ মানুষ, তাদের অনেক ক্ষতি হয়ে যায়।’

জৈনা বাজারের মুদি দোকানি ছলিম উদ্দিন বলেন, ‘প্রায়ই মহাসড়ক অবোরধের ঘটনা ঘটে। কখনও পোশাক শ্রমকি, কখনও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, কখনও বাস শ্রমিকরা তাদের দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এত যাত্রী, আশপাশের শিক্ষার্থী এবং শ্রমিকসহ অফিসগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে বাস শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভবিক হয়।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী