বহিষ্কৃতদের অভিভাবকসহ আসার ও অবরোধ প্রত্যাহারের অনুরোধ ইউআইইউ কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৪:০৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:১০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ ২৬ জন বহিষ্কৃত শিক্ষার্থীর বিষয়ে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। শনিবার (২১ জুন) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর নতুন বাজারে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে কর্তৃপক্ষ এ কথা জানায়।

ইউআইইই’র পক্ষ থেকে এক নারী অধ্যাপক শিক্ষার্থীদের মাঝে এসে বলেন, যেসব শিক্ষার্থী অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন, তাদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি।

এরপর শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের ডিসি বলেন, মনে হচ্ছে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহনশীল। এখন আপনারা সড়ক ছেড়ে দিতে পারেন।

তবে নিঃশর্ত প্রত্যাখ্যান চান শিক্ষার্থীরা। তারা জানান, বহিষ্কারাদেশটি ছিল অযৌক্তিক। তাই এটি শর্ত ছাড়া এবং পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করতে হবে।

এর আগে, শনিবার সকাল থেকে নতুন বাজার মোড়ে অবস্থান নেন ইউআইইউ শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও তারা সড়ক অবরোধ শুরু করলে পুরো এলাকা যান চলাচলের জন্য অচল হয়ে পড়ে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি।

আরও পড়ুন...

পুলিশের লাঠিচার্জের পর আবারও শিক্ষার্থীদের সড়কে অবস্থান

লাঠিচার্জ করে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশের 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম