জামিনে মুক্তির পর জেল গেট থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৫:০৭আপডেট : ০৫ মে ২০২৫, ১৫:০৭

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর খান মো. সাঈদ হোসেন জসিম নামে আওয়ামী লীগের এক নেতাকে জেল গেটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেফতার হয়ে এক মাস দুই দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার সাঈদ হোসেন জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার জসিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ছিলেন। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরিপাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, জেল গেটে পুলিশের হাতে গ্রেফতারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনও মামলা কিংবা অভিযোগ নেই।’ কিন্তু তারপরেও কেন গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে জসিমকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

জসিম জেলা বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গেল বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী