রাজশাহী কলেজের ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

রাজশাহী প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২১:১০আপডেট : ০৬ মে ২০২৫, ২১:১০

রাজশাহী কলেজে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকের পর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক মাজহারুল ইসলাম আশিক রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থানার ক্ষুদ্রকমরপুর গ্রামে। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর গা ঢাকা দেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ইতিহাস বিভাগে ভাইভা দিতে মঙ্গলবার সকালে কলেজে আসেন মাজহারুল ইসলাম আশিক। সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি ছাত্রদলের কাছে থাকা পূর্বের ছাত্রলীগের কর্মীদের কলেজ ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের ছবি চেক করা হয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ছাত্রলীগের মিছিলগুলোতে তাকে সামনের সারিতে অবস্থান করতে দেখা যায়। গত বছরের ১৬ জুলাই রাজশাহী কলেজে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দিনেও তার সম্পৃক্ততা রয়েছে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘আশিক রাজশাহী কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি ও হত্যা মামলার আসামি রাশিক দত্তের ঘনিষ্ঠ সহযোগী। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘নতুন করে ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি। তবে তার বিরুদ্ধে আগের একটি মামলা ছিল। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী